বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার চরাঞ্চলের কৃষি ও পশুপালনের সম্ভাবনা যাচাই করতে মাঠ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। ২১ জুলাই (সোমবার) বিকেল ৪টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চরাঞ্চল পরিদর্শন করেন।
এই পরিদর্শনে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী এমামুল হক আলিম।
পরিদর্শনের সময় প্রতিনিধি দল চরাঞ্চলের মাটির গুণমান, ঘাস ও খাদ্য উপযোগী উদ্ভিদের প্রকৃতি এবং পানির সহজলভ্যতা সরেজমিনে পরীক্ষা করেন। এছাড়া সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনাও হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ বলেন, “সরকারি সহায়তা ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই চরাঞ্চলে কৃষি ও পশুপালনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় জনগণের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন আশা করছে, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলকে একটি উৎপাদনশীল খামারভিত্তিক এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.