মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় অবস্থিত পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সেনাবাহিনীর অভিযানে নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে থেকে আটক করা হয়। তিনি পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় স্কুলের নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পালিয়ে যায়।
পরবর্তীতে জাহিদুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে শহরের খালপাড়া এলাকায় একটি বাসায় দ্বিতীয় দফা অভিযানে ইনজেকশন জাতীয় মাদক "প্যাথারিন" ৪৯ পিস, বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি বাটন মোবাইল, ৪টি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
আটক জাহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই রাতেই পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আটক জাহিদুল, পলাতক নিরাপত্তা প্রহরী আইয়ুব আলীসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, “আটক জাহিদুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, “জেলার শান্তিপূর্ণ পরিবেশ ও মাদক নির্মূল নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.