মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত। পাশাপাশি, বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
বেলা ১১ টায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও দোয়া-মুনাজাতের মাধ্যমে। মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়, এবং দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রহমানকে সংবর্ধনা ও বরণ করা হয়। এ সময়, মোঃ আব্দুর রহমান তার দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, উপজেলা জাতীয়তাবাদী তরুণদলের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম আল-আমীন, তরুণদল নেতা মোঃ রফিক, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ আব্দুস সালাম, হাজীর হাট ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ জসিম চৌধুরী, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ হাসনাইন রুবেল, উত্তর সাকুচিয়া ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ মাকছুদ সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.