জেলা প্রতিনিধি, পিরোজপুর
জামায়েতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়েত ইসলামী পিরোজপুর জেলা কার্যালয়ে আজ (২২ জুলাই) উক্ত দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য এবং জামায়েত ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ বলেন, "আমীরে জামাত তাৎক্ষণিক ভাবে উত্তরা মাইলস্টোন স্কুলে সেখনে ছুটে যান এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব করেছেন।বাংলাদেশ জামায়েতে ইতপূর্বেই চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেছে তাছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা, উদ্ধার এবং রক্তের ব্যবস্থা করেছেন এটা কেবলমাত্র জামায়াতে ইসলামী দ্বারাই সম্ভব।"
তিনি আরও বলেন, "আমারা মানুষের সেবা করার চেষ্টা করি। একজন শিক্ষিকা নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন তিনি জাতির একজন গৌরবান্বিত নারী। আমরা নিহতদের জন্য দোয়া করি তাদের মহান রব যেনো জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহত রোগীদের দ্রুত আরগ্য কামনা করি।"
উক্ত দোয়া ও মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য এবং জামায়েত ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী, জামায়েত ইসলামী পিরোজপুর পৌর সেক্রেটারী আল আমিন শেখ, জামায়েতে ইসলামী পিরোজপুর পৌর উপজেলা সেক্রেটারি আমীর মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.