নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের চাপায় আব্দুল্লাহ মল্লিক (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভড়া গ্রামের মাসুদ মল্লিকের ছেলে এবং স্থানীয় মুহাম্মাদিয়া আরাবিয়া নূরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং শিশুদের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.