
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে। নিহতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহে রেল কেটে যাওয়ার মতো ক্ষতের চিহ্ন না থাকায় স্বাভাবিক ট্রেন দুর্ঘটনার বিষয়টি তারা আপাতত উড়িয়ে দিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, "মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.