নিজস্ব প্রতিবেদক,কচুয়া (বাগেরহাট)
দীর্ঘদিন পর কচুয়ায় সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫। আগামী ২৬ জুলাই অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে পুরো উপজেলায় বইছে উৎসবের হাওয়া।
সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গণসংযোগ, পথসভা, মিছিল, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রচার-প্রচারণা। চায়ের টেবিল থেকে শুরু করে বিভিন্ন আড্ডার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এই সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা ও উৎসাহ।
তিনটি পদে হচ্ছে নির্বাচন
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কচুয়া উপজেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক সরদার জাহিদ (চেয়ার প্রতীক) এবং সাবেক সভাপতি ও আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না (ছাতা প্রতীক)।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৌহিদুল ইসলাম এবং কলস প্রতীক নিয়ে বিএনপি নেতা সরদার সাহনেওয়াজ (ফুটবল প্রতীক)।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৫ জন প্রার্থী:
সভাপতি প্রার্থী সরদার জাহিদ বলেন, “আমি নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কচুয়া উপজেলা বিএনপি উপহার দেব। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করতে কাজ করব।”
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হাজরা আসাদুল ইসলাম পান্না বলেন, “দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছি। এলাকায় থাকতে পারিনি, কিন্তু সাধারণ নেতাকর্মীরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আশাবাদী, তারা আমাকে আবারও সভাপতি নির্বাচিত করবেন।”
বাকি প্রার্থীরাও তাদের অবস্থান থেকে নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
দ্বি-বার্ষিক এই সম্মেলনের মাধ্যমে কচুয়া উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্ব আসার প্রহর গুনছে দলীয় নেতা-কর্মীরা। সবমিলিয়ে নির্বাচন ঘিরে পুরো কচুয়ায় বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.