মো.জিহাদুল ইসলাম, নড়াইল
নড়াইল জেলার নড়াগাতী থানায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তানভীর রহমান তামিম ওরফে কৌশিক (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১টার দিকে উপজেলার যোগানীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তানভীর রহমান নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যোগানীয়া এলাকা থেকে তানভীরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.