নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মধ্যচর গ্রামে ধর্ষককে গণপিটুনির জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টায় ভাসানচর ইউনিয়নের মধ্যচর বিদ্যুৎ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মধ্যচর গ্রামের যুবলীগ নেতা ও বিতর্কিত সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নারীদের উত্ত্যক্ত করে আসছিলেন। কেউ প্রতিবাদ করলেই তিনি প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতেন।
সম্প্রতি এক নারীকে ধর্ষণের চেষ্টা করলে গ্রামবাসী আলমগীরকে ধরে গণপিটুনি দেয়। পরে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি শুরু হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.