আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল সংলগ্ন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৪র্থ তলার হলরুমে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশেষ পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ, অ্যাডভোকেট শহীদ হাসান, অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট আবু সাইদ রাজা, অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫), অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট ইমরান শাওন, অ্যাডভোকেট শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট এস.এম. সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট নজরুল ইসলামসহ আরও অনেকে।
দোয়া অনুষ্ঠানে বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.