এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল পরিচালনা করতে হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি কিংবা মানুষের সম্মানহানির কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, “তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। একসময় আমাদের একত্রিত হতে দেওয়া হতো না, আর এখন আমরা মাঠে-ময়দানে সভা করতে পারছি।”
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আমাদের মাঠে নামতে হবে, প্রতিপক্ষ হবে জামায়াতে ইসলামী। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মন জয় করতে হবে, দুঃসময়ে পাশে দাঁড়াতে হবে। কোনো বিভেদ নয়, সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু হাসান হাদী।
এছাড়া বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ইউপি সদস্য ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মাগুরা আইডিয়াল মহিলা কলেজের হলরুমে ওয়ার্ড কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.