আরিফুল হক আরিফ,গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ থেকে অভিনব কায়দায় পদত্যাগ করেছেন এক কিশোর নেতা। সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিজ বাড়িতে প্রকাশ্যেই দুধ দিয়ে গোসল করে সংগঠন ত্যাগ করেন ফাইম ভূঁইয়া (১৬), যিনি সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ফাইম বলেন, “আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিষয়টি আজ জানতে পেরে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করছি।”
তিনি অভিযোগ করেন, “আমার নাম ছাত্রলীগে জড়ানো হয়েছে আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। আমার বয়স যখন ১১, তখনই নাকি আমাকে কমিটিতে রাখা হয়েছে। এখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি।”
ফাইম আরও বলেন, “আজ থেকে আমার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি এমন একটি সংগঠনের অংশ হতে চাই না, যেটা নিয়ে এত বিতর্ক।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে কেউ কেউ এটিকে "প্রতীকী প্রতিবাদ" হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে নাটকীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.