হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট, বিদেশি মদ, ভারতীয় গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিনভর মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ‘সুপার ভিডালিস্তা’ নামে বিপুল সংখ্যক যৌন উত্তেজক ট্যাবলেট, ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, ভারতীয় শাড়ি এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৩২ হাজার টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব পণ্য জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটককৃত মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.