এস এম শরিফুল ইসলাম, নড়াইল
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ায় এক সংক্ষিপ্ত সফরে আসেন। সফরকালে তিনি ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের সি অ্যান্ড বি চৌরাস্তা মোড়ে অবস্থিত বাসভবনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতাকর্মীরা।
সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন তিনি। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর নড়াইলের উদ্দেশে লোহাগড়া ত্যাগ করেন তিনি।
এসময় নিতাই রায় চৌধুরী বলেন, “জাতি আজ একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। যথাসময়ে নির্বাচন হবে—এই আশাবাদ ব্যক্ত করছি।” তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার নির্দেশ দেন।
সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান,লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু,উপজেলা ন্যাশনাল পিপলস পার্টির সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম,লোহাগড়া উপজেলা যুব ফ্রন্ট সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার,মল্লিকপুর ইউনিয়ন যুব ফ্রন্ট সভাপতি হৃদয় মোল্লা,কোটাকোল ইউনিয়ন যুব ফ্রন্ট সভাপতি মইনুল ইসলাম দ্বীপ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.