আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান।
জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন-একসঙ্গে চলতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। যদি সেটা না হয়, তাহলে এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।
তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশ নেই, এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না। ফলে কোনো দল যদি দখলদারি করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি।
জোনায়েদ সাকি বলেন, অনেকেই বলছেন, নির্বাচন হলে তো আগের লোকই ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককেই ক্ষমতায় আনেন, তাহলে আপনি কে.? এইটা ঠিক করার। আপনি সবচেয়ে ভালোটা বোঝেন, পাবলিক কিছু বোঝে না।
গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও যুগ্ম-নির্বাহী সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান ও গণসংহতি আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. হারুন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.