নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে সাপের কামড়ে নাঈম শেখ (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাঈম শেখ ঐ গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নাঈম তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস জানান, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.