গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ" কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দুইটি পর্ব ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া থেকে সংযুক্ত থেকে লাখো কণ্ঠে শপথ গ্রহণ করা হয়। দ্বিতীয় পর্বে নারী ও শিশুর সুরক্ষা এবং সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ ও শতাধিক নারী।
অনুষ্ঠানে বক্তারা সমাজ উন্নয়নে সম্মিলিত অংশগ্রহণ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা শপথ গ্রহণের মধ্য দিয়ে একটি সহনশীল, সচেতন ও নিরাপদ সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.