আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে এক পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে লন্ডভন্ড হয়ে গেছে।
স্থানীয়রা এবং ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক বীরেন্দ্রনাথ ঢালী জানান, প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ শুরু হওয়া ঝড়ের কারণে তার ঘরের চাল উড়ে যায় এবং ঘরের ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রচণ্ড বাতাস ঘরটিকে উল্টে-পাল্টে দেয়, যা স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ক্ষতিগ্রস্ত বীরেন্দ্রনাথ ঢালী বলেন, “ঝড় শুরু হওয়ার আগেই আমি কিছু বুঝতে পারিনি। ঘর কাঁপতে শুরু করল এবং ধ্বসে পড়ল। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না।”
এ ঘটনায় অনেক স্থানীয় মানুষ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন পরিবারটি।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.