শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের আন্তঃ শ্রেনী ফুটবল টুর্নামেন্টে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় দশম শ্রেণি ৪-০ গোলে ষষ্ঠ শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো. গোলাপ আলী শেখ।
মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন কুমার, লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশীদ, দৈনিক প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ও প্রবাসী কেএম সোহেল মাহমুদ, একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.