গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে "জুলাই পুনর্জাগরণ" উপলক্ষে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির এবং জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। আলোচনায় বক্তারা নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.