যশোর প্রতিনিধি
যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিতে অবস্থিত আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অ্যান্ড কলেজের ১৫০ শিক্ষার্থী নতুন স্কুল ড্রেস পেয়েছে। শনিবার মতিজান নেছা শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই নতুন ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলজিইডি প্রধান কার্যালয়ের সুপারিয়েনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম ইয়ামদানী সাগর শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতিজান নেছা শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সম্পাদক এ এস এম জিল্লুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডি সুপারিয়েনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিন্দু, স্বাস্থ বিভাগের সুপারিয়েনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সোহেল হোসেন এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেন।
এ সময় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থীর পাশাপাশি রায়মানিক হাফিজিয়া মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীকেও নতুন স্কুল ড্রেস দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.