নিজস্ব সংবাদদাতা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলায় যুবদল নেতা সোহাগ সর্দারের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় সন্তোষপুর ইউনিয়নে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সন্তোষপুর ইউনিয়নের যুবদল নেতা সোহাগ সর্দারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বক্তারা বলেন, শশুরবাড়িতে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্যই এক ভয়াবহ সংকেত।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক হোসাইন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সোহাগ সর্দার হত্যার পেছনে থাকা সকল জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে তারা সরকারের কাছে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.