অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলার নিকলী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নিউজ ২১-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবুল হোসেনকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়-এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম-এর সম্পাদক নজরুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।
বিপিজেএফ-এর অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিপিজেএফ’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান সলিমুল্লাহ বিএনসিসিও।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল আলম মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিজেএফ কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ।
অনুষ্ঠানে দেশের ৪০টি জেলার প্রায় ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
নতুন নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় পেশাদার সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.