আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলীর মা আছিয়া খাতুন (৭৪) আর নেই। শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দেবহাটা উপজেলার নাংলাস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
রবিবার (২৭ জুলাই) বাদ যোহর ঘোনাপাড়া জামে মসজিদ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নাংলা হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ, মরহুমার একমাত্র ছেলে সাংবাদিক ইয়াছিন আলীসহ অন্যান্যেরা।
জানাজায় অংশ নেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, বিএনপি নেতা জাকির হোসেন, শিক্ষক এনামুল হক বাবলু, শহিদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, বিএনপি নেতা হারুন-অর রশিদ ও শওকত আলী, যুবদল নেতা আলতাফ হোসেন, আহছানউল্লাহ ডালিম, শ্রমিকদল নেতা শফিউদ্দিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান ফরহাদ, ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
জানাজার পর মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমা আছিয়া খাতুন ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
সাংবাদিক ইয়াছিন আলী তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.