যশোর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের রাজপথের পরিচিত মুখ শোয়াইব হোসেন এবার নিজেকে সক্রিয় রাজপথের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
শোয়াইব লেখেন,“২০১৮-তে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতির যাত্রা। ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও কোটা প্রথা বহালের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের শুরু থেকে ১ দফা, পরবর্তীতে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে বিপ্লবের অংশ হতে পেরে গর্বিত। আমি বৈষম্য বা অন্য কোনো কমিটিতে ছিলাম না, তবে জাতীয় নাগরিক কমিটি নামক অরাজনৈতিক প্লাটফর্মে ছিলাম। ছিলাম শুধুই রাজপথের কর্মী হয়ে। আপাতত সরে দাঁড়াচ্ছি! রাষ্ট্রের প্রয়োজনে আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”
যশোরের বিভিন্ন ছাত্র অধিকার ও বৈষম্য বিরোধী কর্মসূচিতে শোয়াইব ছিলেন সম্মুখ সারির সক্রিয় কর্মী। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ছাত্রদের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি (জাতীয় ছাত্র পরিষদ)-এর কোনো আনুষ্ঠানিক কমিটিতে তিনি ছিলেন না, তবে বিভিন্ন কর্মসূচি ও রাজপথে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তাঁর এই ঘোষণায় ছাত্র ও নাগরিক আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে “সাময়িক বিরতি” হিসেবে দেখলেও, কেউ কেউ এটিকে রাজনৈতিক অভিমানের বহিঃপ্রকাশ হিসেবেও বিবেচনা করছেন।
তবে শোয়াইব তাঁর পোস্টে ভবিষ্যতে রাষ্ট্রের প্রয়োজনে রাজপথে ফিরে আসার ইঙ্গিত দিয়ে রেখেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.