জি এম মুজিবুর রহমান, আশাশুনি, সাতক্ষীরা
আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১:৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সদস্য, আবেদনকারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে লটারী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। লটারী পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং প্রেস ক্লাবের সভাপতি।
উপজেলার ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার হিসেবে ৩৬ টি পদে মোট ১২০ জন আবেদনকারী ছিলেন। লটারীর মাধ্যমে ৩৬ জনকে ডিলার হিসেবে নির্বাচন করা হয়। উন্মুক্ত ও স্বচ্ছ লটারী প্রক্রিয়ায় সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত লটারী আয়োজন প্রসঙ্গে কৃষ্ণা রায় বলেন, “স্বচ্ছ ও কার্যকরী প্রক্রিয়ায় ডিলার নিয়োগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি নির্বাচিত ডিলাররা এই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.