হুসাইন আহমদ কবির, মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক রফিকুল সিকদার নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের বাসটি বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়। নিহত রফিকুল সিকদার পটুয়াখালীর দশমনিয়া উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে চালকের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.