আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) প্রকল্পের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় দেবহাটা উপজেলার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল খায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং) সানজিদা আরা, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সিরাজুল ইসলাম, অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, মাওলানা অলিউল ইসলাম, ও এনামুল হক বাবলু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ছাত্র সুজন মাহমুদ ও ছাত্রী খাদিজা আক্তার সুমি।
অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আগামীর নেতৃত্বে তৈরি হওয়ার আহ্বান জানান এবং এমন উদ্যোগকে শিক্ষার অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.