আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটা উপজেলায় মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টায় নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মুহাঃ আবুল খায়ের।
সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং) সানজিদা আরা ও সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর ফাজিল মাদ্রাসার সুপার মাওঃ ইয়াকুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুজ্জামান, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাঈল আশেক মাগফুর, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ।
সংবর্ধিত অতিথি মো. আসাদুজ্জামান তার দেবহাটা উপজেলায় প্রায় দুই বছর দায়িত্ব পালনকালে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, “দেবহাটাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় ও বন্ধুসুলভ হওয়ায় আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। এই স্মৃতি আমার জীবনে চিরস্থায়ী থাকবে।”
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান সম্প্রতি এডিসি জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় বদলী হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.