যশোর প্রতিনিধি
অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের হৃদয় দেব (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। হৃদয় দেব দৌলতদিহি গ্রামের ইজিবাইক চালক বাসুদেবের ছেলে।
তার পরিবারের সদস্যরা জানায়, হৃদয় দেব চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে কর্মচারীর কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকালবেলা বাড়ি থেকে বের হয় দোকান খোলার উদ্দেশ্যে। পরে লোকমুখে জানতে পারেন তাদের ছেলে হৃদয় দেব ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের সদস্যদের দাবি হৃদয় সম্প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। তাদের ধারণা অনলাইনে জুয়া খেলায় হেরে গিয়ে হৃদয় আত্মহত্যা করতে পারে।
দোকানের মালিক ইসমাইল হোসেন জানান, প্রতিনিয়ত সকাল বেলা দোকান খোলে হৃদয় দেব। আজ মঙ্গলবার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে আমি দোকানে এসে দেখি দোকানের শাটার বন্ধ। এ সময় আমি সাটার তুলে দোকানের ভিতরে উকি মারতেই দেখি হৃদয়ের মরদেহ দোকানের ভিতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এ সময় আমার চেঁচামেচিতে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছি না।
হৃদয়ের বাবা বাসুদেব জানান,সকালে নাস্তা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি হতে বের হয়। এরপর তিনি জানতে পারেন তার ছেলে দোকানের মধ্যে গলায় ফাঁস দেয়া আত্মহত্যা করেছে। তিনি সাংবাদিকদের জানান তার ছেলে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে সাম্প্রতি। তিনি মনে করেন অনলাইনে জুয়া খেলা হেরে যাওয়ায় হৃদয় আত্মহত্যা করতে পারে। এছাড়া তার ছেলে আত্মহত্যা করার মত কোন কারণ তিনি খুঁজে পাচ্ছেন না।
এ ব্যাপারে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, চুড়ামনকাটি বাজারে গলায় ফাঁস নিয়ে এক যুবক মারা গেছে এমন খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান। তবে পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলেন স্থানীয়রা। তিনি লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। ময়না তদন্ত রিপোর্টের পরে বোঝা যাবে মৃত্যুর রহস্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.