নিজস্ব প্রতিবেদক, কচুয়া
কচুয়া উপজেলায় অনুষ্ঠিত হলো শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ ২৯ জুলাই, সকাল ১০টায় কচুয়া উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGS) স্কিম, এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৪) মো. ইমরান আলী, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদেকুল ইসলাম, কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাংকু শেখর অধিকারী এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, মোবাইদুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, মানবাধিকার কমিশন কচুয়া উপজেলা শাখার সম্পাদক জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক তুহিন খান, সিকদার সাইদুল ইসলাম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ রাকিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৩৬ জন শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.