শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোএমহাগড়ায় প্রেমিকার বিয়ের দিন প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাসুম বিল্লাহর বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় পরিবার এটি ‘পরিকল্পিত হত্যা’বলে দাবি করছে। নিহত মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।
শুক্রবার(১আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর মাসুম কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে একজন ইজিবাইক চালক সুজন শেখ কে উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিকালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিজেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়
নিহত মাসুমের স্বজনরা জানান,শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার(১আগস্ট) সকালে সে ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
মাসুম বিল্লাহর আপন চাচা শরিফুল ইসলাম জানান,‘আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এরপর মেয়েটির বাবার কাছ থেকে হুমকিও পেয়েছিল। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মৃত্যুর খবর জানি। তার বাম হাতের নখ উপড়ানো ছিল সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ইজিবাইক চালক সুজন বলেন,‘ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে গাড়ি থেকে কেও তাকে ফেলে গেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম শনিবার(২আগস্ট)সকালে বলেন, আমরা মাসুম বিল্লাহ কে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.