ধামরাই (ঢাকা )প্রতিনিধি, মিলন সিদ্দিকী
ধামরাই উপজেলার একটি সড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের একটি সড়কের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তাকে চেনা যায়নি এবং তিনি কোনো কথা বলতে পারছিলেন না। খবর পেয়ে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুরুল আল মোর্শেদ চৌধুরী বলেন অজ্ঞাত রোগী উন্নত চিকিৎসার জন্য ঢাকার রেফার্ড করা হচ্ছে এবং আমাদের অ্যাম্বুলেন্স এবং আমাদের হাসপাতালের স্টাফ দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি নেশাজাতীয় কোনো দ্রব্যের প্রভাবে অচেতন হয়েছেন। তবে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানায়, হাসপাতালে অজ্ঞাত এ রোগীর বিষয়ে আমি কিছু জানি না তবে,এখনো কেউ অভিযোগ দায়ের করেননি তবে, এই ধরনের ঘটনায় সাথে যারা জড়িত আছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এদিকে, স্থানীয়রা এ ধরনের অপরাধ রোধে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.