আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ ২ ও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট (শুক্রবার) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে থানা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বরেণ্য রাজনীতিবিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মানিকগঞ্জ ২ ও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর বর্ণাঢ্য জীবন নিয়ে জেলা ও উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন।
হারুনার রশীদ খান মুন্নু ১৯৩৩ সালের ১৭ আগস্ট মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫২ সালে বাণিজ্য শাখায় প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৪ সালে জগন্নাথ কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন তিনি। এরপর ১৯৫৬ সালে বি.কম পাস করেন এবং পরবতর্তীতে চার্টার্ড একাউন্টস কোর্স সম্পন্ন করেন। তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, ও সমাজসেবক হিসেবে পরিচিত লাভ করেন। তিনি মানিকগঞ্জ ২ ও ৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
২০০১ সালে চার দলীয় জোট সরকারের শাসনামলে মন্ত্রী হন। এছাড়াও তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ১ আগস্ট মৃত্যুবরণ করেন।
হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.