সাতক্ষীরা জেলা প্রতিনিধি, আক্তারুজ্জামান বাচ্চু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার কলারোয়ার এক যুবকসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই বাংলাদেশি। নিহতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালি গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাব্বির রহমান, যশোরের হাসানুরের ছেলে জাহিদ এবং যশোর জেলার কেশবপুরের ভাল্লুকঘর এলাকার আসাদুলের ছেলে আব্দুল্লাহ। আহত দুইজনের পরিচয় এখনো জান যায়নি।
মালয়েশিয়া প্রবাসী কলারোয়ার সামিউল আজম চঞ্চলের উদ্ধৃতি দিয়ে আমাদের কলারোয়া উপজেলা সংবাদদাতা আসাদুজ্জামান ফারুকী জানান, শুক্রবার (০১ আগষ্ট ) মালয়েশিয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে মাইক্রোবাসের পিছনের টায়ার ফেটে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, আহত অপর দুইজন শঙ্কামুক্ত আছেন। এখানে শুধু কলারোয়ার বাসিন্দা সাব্বির এর ছবি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.