বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন রহমতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ মাগরিব উত্তর রহমতপুরে ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল-০৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ রহমাতুল্লাহ মাতুব্বার, সেক্রেটারি মাওলানা মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের আদর্শ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.