নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম (২৫)। শনিবার ভোররাতে গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহীন আলম ওই গ্রামের মোঃ হায়দার মোল্যার ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.