আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
‘প্রবাসীর অধিকার—আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ—আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো রেমিট্যান্স যোদ্ধা ২০২৫। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
শনিবার (২ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোস্তফা জামান।
সঞ্চালনায় ছিলেন জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী প্রমুখ।
সম্মাননা প্রাপ্ত রেমিট্যান্স যোদ্ধারা:
১. রত্না খাতুন (মালয়েশিয়া) – ৳ ১,৩৮,৯০,০৪৮
২. লাবনি মো. কামরুজ্জামান (মালয়েশিয়া) – ৳ ১,১৭,৬৪,৯৭৭
৩. হুমায়ুন কবির (মালয়েশিয়া) – ৳ ১৬,৫১,৫৪৯
৪. সুমাইয়া সিদ্দিক (নরওয়ে) – ৳ ১১,৬৬,০৬৮
এছাড়া, সাতক্ষীরা জেলা থেকে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সি ‘আল নূর ইন্টারন্যাশনাল’ (RL-০৬৮৯)-এর স্বত্বাধিকারী মো. আবু বকর সিদ্দিককেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের কষ্টার্জিত আয় দেশের সমৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখছে। এই সম্মাননা শুধু স্বীকৃতি নয়, এটি তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.