উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই আলিম মাদ্রাসা ও স্কুল মাঠ প্রাঙ্গণে কাদরো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও ছানি অপারেশন শিবির।
শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন।
স্থানীয় সংগঠন কাদরো স্পোর্টিং ক্লাব-এর আয়োজনে এ মানবিক উদ্যোগে এলাকার তিন শতাধিক চক্ষু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি অনেককে ছানি অপারেশনের জন্য রেফার করা হয় দিনাজপুরের গাউসুল আজম চক্ষু হাসপাতাল ।
এ সময় উপস্থিত রোগী ও অভিভাবকরা জানান, চিকিৎসার ব্যয়বহুলতা ও সুযোগের অভাবে অনেক দিন ধরে চোখের সমস্যা থাকলেও চিকিৎসা নিতে পারেননি। এই শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্লাবের সভাপতি রবিউল ইসলাম বলেন ,“আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে চাই। চোখের আলো ফেরাতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এমন মহতী উদ্যোগে ক্লাব সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষক ও সমাজসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেন দিনাজপুরের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দল।
এই আয়োজন প্রমাণ করে—সামাজিক উদ্যোগ যদি আন্তরিক হয়, তবে তা অসহায় মানুষের জীবনে আলো ফেরাতে পারে।
চক্ষু শিবিরটির উদ্বোধন করেন গাউসুল আজম দিনাজপুর চক্ষু হাসপাতাল এর ডা. রায়হান কবির। ক্লাবের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম বলেন ,“আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে চাই। চোখের আলো ফেরাতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।সবাইকে সামাজসেবায় এগিয়ে আসতে তিনি অনুরোধ করেন।
এমন মহতী উদ্যোগে ক্লাবের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষক ও সমাজসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেন দিনাজপুরের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দল।
এই আয়োজন প্রমাণ করে—সামাজিক উদ্যোগ যদি আন্তরিক হয়, তবে তা অসহায় মানুষের অনেক কল্যান বয়ে আনবে। এ সময় উপস্থিত ছিলেন শীতলাই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মছির উদ্দিন, ফারুক বিন ইসলাম, লুৎফুর রহমান, রাশিদুনবী বাবু,আজহারুল ইসলাম রাজা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাদরো স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজীউর নয়ন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মির্জা, সহ-সাধারন সম্পাদক মনিরুজ্জামান লিটনসহ, অর্থ সম্পাদক শাহরিয়ার অর্ন,আবু রায়হান,ফরহাদ রেজা,পারভেজ এবং আরো অনেকে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.