আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১,০৩,৪৫২ টাকা সহ একজন মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরের সরকার তেলের পাম্পের সামনে তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি চৌকস টিম।
জানা যায়, সেনাবাহিনীর চেকপোস্ট পরিচালনাকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রংপুরের তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাইফুল ইসলাম (৩৬)-এর ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক রাইফুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই মহাসড়ক ব্যবহার করে প্রায়ই মাদক পাচার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.