শেখ আরিফুজ্জামান,কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারালী ইউনিয়ন ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনি সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয় আজ।
দিবাবার্ষিক সম্মেলন ২০২৫ এ প্রধান অতিথি আক্তারুল ইসলাম জেলা বিএনপি ও টিম লিডার সংসদীয় আসন সাতক্ষীরা ৩, সরাসরি ভোট গণনার কাজ নিখুঁতভাবে পরিচালনা করেন।
প্রধান বক্তা শেখ মাসুম বিল্লাহ সদস্য জেলা বিএনপি, সাতক্ষীরা ৩, বলেন আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষতার সাথে দলের সার্বিক কাজ সুসম্পন্ন হোক। আমরা চাই দেশের সকল কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করার মত সৎ ও যোগ্য বিএনপি কর্মী নিযুক্ত হোক। আর এজন্যই সার্চ কমিটির এই বিশেষ উদ্যোগ।
বিশেষ অতিথি জনাব শেখ এবাদুল ইসলাম সদস্য জেলা বিএনপি, অত্যন্ত অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি।বিশেষ অতিথি শেখ নুরুজ্জামান সদস্য জেলা বিএনপি ও সংসদীয় আসন সাতক্ষীরা-৩ সার্বিক পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে নিরূপণ করেন।
মোঃ শফিকুল ইসলাম ৬ নাম্বার ওয়ার্ড এ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোট ৬৫ ভোট পেয়ে, , সভাপতি হচ্ছেন আরশাদ আলী, ভোট পেয়েছেন ৮৭ ।আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কথা বলছিলাম সুজাত আলী ৯ নাম্বার ওয়ার্ডের একজন সেক্রেটারি পথ প্রাপ্তি। জানতে পেরেছি এখানে কোন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মোহাম্মদ খলিলুর রহমান, সংগঠনিক পদপ্রার্থী, তিনি জানাচ্ছিলেন যে উচ্ছাস নিয়ে এসেছিলেন ভোটকেন্দ্রে ভোট প্রার্থীরা তা গত ১৫ বছর কোন ভোটকেন্দ্রে এমনটা দেখতে পারেননি। হার-জিত যাই হোক তাতে তাদের কোন আপত্তি নেই। সর্বোপরি দলকেই তারা এগিয়ে নিতে চান। ওয়ার্ডের সভাপতি হয়েছেন চান্দু।
কথা বলছিলাম কবি শাহজাহান সাজুর সাথে, পাঁচ নম্বর ওয়ার্ডের তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি চান যে সৎপথে থেকে সাধারণ মানুষের উপকার নিমিত্তে সর্বোচ্চ উপকার পাক। মানুষ মানুষ বিরম্বনায় নতুন করে ফিরে না যাক এই প্রত্যাশা তিনি করেন। ৫ নং ওয়ার্ড সভাপতি আলাউল ইসলাম, বলেন আমরা আশা করছি বিএনপি ভালো কিছু করবে দেশ ও মানুষের জন্য।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তিনি বলছিলেন অতীতের ভুল বোঝাবুঝি থেকে আমাদের শিক্ষা নিয়ে নতুন কিছু তৈরি করতে হবে।
কথা বলছিলাম দুই নাম্বার ওয়ার্ডের সভাপতি মো. মুজিবুর রহমানের সাথে। তিনি ১৪৯ ভোট পেয়েছেন এখানে তার বিপরীতে শোকর আলী মাত্র ৩৯ ভোট পেয়েছেন। তিনি সবচেয়ে ব্যাতিক্রমী ভোট পেয়েছেন।মোহাম্মদ নুরুজ্জামান সাধারণ সম্পাদক অপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বলছিলেন তারা দলের হাতকে শক্তিশালী করতে চান এবং তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে তারা বিএনপি'র দেখানো প্রত্যেকটি ভালো কাজে অংশগ্রহণ করতে চান।
কথা বলছিলাম সাত সাত বার ইউনিয়ন পরিষদের মেম্বার, এবং সমাজের অনেক উন্নয়নের কারিগর আরশাদ আলী সরদার এর সাথে। বলছিলেন আজকের এই ভোট অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ হয়েছে। ছিল না কোন অপ্রীতিকর ঘটনা। তিনি আশা করেন তার দল বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। তিনি চান অন্যত অবস্থা গুলোর পরিবর্তন দেখতে।
কথা বলছিলাম সাধারণ যারা ভোটার তাদের সাথে। তার অত্যন্ত উৎসুক এবং প্রাণবন্ত হয়ে আজকে যেভাবে ভোট দিতে এসেছেন, চান আগামী দিনে দলের হয়ে উৎসুক প্রাণে ভোটকেন্দ্রে আসতে। বিএনপির নতুন ভাবে পুনরুজ্জীবিত হোক এবং জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপূরণীয় স্বপ্নগুলোর বাস্তবায়ন হোক এই ছিল তাদের প্রত্যেকের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.