ধামরাই (ঢাকা ) প্রতিনিধি, মিলন সিদ্দিকী
জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ক্রিকেট দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ঢাকার ধামরাইয়ে। শনিবার বিকেল ৩টা থেকে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চলে এ কার্যক্রম।
আয়োজকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে নির্বাচিত খেলোয়াড়দের পরবর্তী ধাপে প্রশিক্ষণ ও মূল্যায়নের জন্য ডাকা হবে।
স্থানীয় অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, এমন উদ্যোগ নিয়মিত হলে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়রা সামনে আসবে এবং জাতীয় দলে খেলার সুযোগ পাবে।
আয়োজকরা আরও জানান, বয়সভিত্তিক পর্যায় থেকে ভবিষ্যতের জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.