খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে আয়োজন করা হয়েছে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান।
সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্র-জনতা।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “এই আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে উন্মুক্ত করেছে। শহিদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।”
অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.