জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে গঠিত সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) এর নতুন সীমানা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল এবং আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসন করার দাবিতে আশাশুনিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সড়কে "আশাশুনি সচেতন নাগরিক সমাজ" এর আয়োজনে আয়োজিত এ মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনোয়ারুল হক। মানববন্ধন চলাকালে বক্তৃতা রাখেন সাতক্ষীরা ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাবেক এমপি মরহুম রিয়াছাত আলীর পুত্র নুরুল আফসার মোর্তাজা, আশাশুনি বাজার কমিটির সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সেক্রেটারি জাকির হোসেন প্রিন্স এবং আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
বক্তারা বলেন, “আশাশুনি ও শ্যামনগর দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা উপজেলা—যেখানে আশাশুনি ৪টি দ্বীপ এবং শ্যামনগর ৩টি দ্বীপে বিভক্ত। তাদের মধ্যে সরাসরি কোন সড়ক যোগাযোগ নেই। এই দুই উপজেলার একীভূত আসন বিন্যাস জনবিরোধী ও অযৌক্তিক।”
তারা আরও বলেন, “আশাশুনির জনগণের দাবি যুক্তিযুক্ত ও ন্যায্য। আশাশুনিকে যদি স্বতন্ত্র আসন ঘোষণা না করা হয়, তাহলে এখানকার ভোটারদের মধ্যে ভোট বর্জনের চিন্তাভাবনা দেখা যাচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনি সংকেত।”
বক্তারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আশাশুনিকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.