মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবং ৫ আগস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সরাইলে বিজয় মিছিল ও আলোচনা সভা আয়োজন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (৫ আগস্ট) সকালে সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও আব্দুল হাফিজ মাখন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “৫ আগস্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক দিন। এই দিনে জনগণের ঐক্যবদ্ধ চাপে একটি অবৈধ সরকারের পতন ঘটে। আমরা এই দিনকে স্মরণ করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার শপথ গ্রহণ করছি।”
আলোচনা সভায় আগামী দিনগুলোতে সংগঠনকে আরও শক্তিশালী করে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.