এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যূত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার(৫আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে জুলাই গণঅভ্যূত্থানে শহীদ ে রবিউল ইসলাম ও শহীদ সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভা প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সাধারণ সস্পাদক মনিরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসএম আব্দুল হক, সহ-সভাপতি সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু ও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যূত্থানে শহিদ, আহত পরিবারের সদস্য ও সম্মূখসারির যোদ্ধাদের সম্মিলন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আহত ও শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জুলাই যোদ্ধা মোঃ টিপু সুলতান, প্রভাষক সামিরা খানম,শাফায়েত উল্লাহ। বক্তব্য শেষে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া চলচিত্র প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যূত্থান নিয়ে প্রধান উপদেষ্টার ভাষন প্রচার এবং নিহত ও আহতদের নিয়ে ডকুমেন্টারি চিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.