হাসান শাহারিয়ার পল্লব,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় নজিপুর সরদার পাড়া মোড়ে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় র্যালীবের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা,নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.মোকসেদুল হক সিরি এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ক্যাপশন:পত্নীতলায় জুলাই গণ-অভ্যুত্থানের বিএনপির বিজয় র্যালী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.