জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবীর, মঙ্গলকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর মেম্বারসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। সেই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।”
বিজয় মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.