দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি,মোঃ জসিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জুলাই শহীদদের কবর জিয়ারত ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগষ্ট) দুপুর ১টায় দুমকি উপজেলার পাংগাশিয়ার রাজগঞ্জ এলাকায় শহীদ জসিমউদ্দিন এর কবর জিয়ারত করে পাংগাশিয়া রাজাগঞ্জ দিনিয়া ও হাফেজী মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা শাখার সদস্য মুশফিকুর রহমান মনির, সদস্য জাকির হোসেন, জয় কর্মকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.