শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
“৫ আগস্টের চেতনা বাস্তবায়নে শাসনহীন, স্বাশ্রয়ী, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে” বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক গণজমায়েতের মাধ্যমে শেষ হয়।
গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলার সাবেক আমির এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
তিনি বলেন, “জামায়াতে ইসলামি একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। আমরা আজ স্মরণ করছি সেই সব শহীদদের, যারা জালিমের হাত থেকে দেশকে মুক্ত করতে রক্ত দিয়েছেন। মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি তাদের শহীদের মর্যাদা দান করুন।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী এবং সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না।
বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী এ মিছিল ও জমায়েতে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.